খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে 'গ্লোবাল সেমিকন্ডাক্টর রোড শো', যার আয়োজক বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। এই আয়োজনের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং উন্নত প্যাকেজিং প্রযুক্তিতে সক্ষমতা অর্জন করা।
রোড শোর প্রথম পর্যায়ে এস কে হাইনিক্সের প্রতিনিধিদলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লজিস্টিক সাপোর্ট, কৌশলগত সহযোগিতা, প্যাকেজিং প্রযুক্তি এবং ইকোসিস্টেম গড়ার মতো বিষয়গুলোতে আলোকপাত করা হয়। এছাড়া বিএসআইএর সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান কোরিয়ার সুপারগেইট কোম্পানির সঙ্গে ডিজাইন, ভেরিফিকেশন, এআই চিপ তৈরি ও প্রকৌশলগত বিষয়ে মতবিনিময় করেছে।
পাশাপাশি বিএসআইএ প্রতিনিধিদল কোরিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (কেএসআইএ) সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছে। সেখানে বৈশ্বিক সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনের স্থিতিশীলতা বজায় রাখা, বিশেষজ্ঞ কর্মীদের আদান-প্রদান এবং ১৫টি দেশের সমন্বয়ে একটি সেমিকন্ডাক্টর জোট গঠনের প্রস্তাব গুরুত্ব পায়। এছাড়া উভয় দেশের এই দুই সংস্থার মধ্যে যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং শিল্পখাতকে বিশ্বমঞ্চে তুলে ধরতে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়েও ঐকমত্য হয়েছে।
বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রযাত্রার প্রশংসা করে কেএসআইএ জানায়, আমাদের দেশের ভৌগোলিক অবস্থান, কর্মঠ তরুণ শক্তি এবং পরিকল্পিত প্রযুক্তিগত উদ্যোগ অত্যন্ত আশাব্যঞ্জক। যথাযথ নীতিমালা অনুসরণ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ যে বিশ্ববাজারে ১২তম সেমিকন্ডাক্টর হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই সম্ভাবনার কথা তুলে ধরা হয় এই আলোচনায়।
দিনশেষে সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও বিএসআইএর যৌথ উদ্যোগে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উভয় দেশের নীতিনির্ধারক, শিল্পোদ্যোক্তা এবং গবেষকরা অংশ নেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত তৌফিক ইসলাম ও বিএসআইএ সভাপতি এম এ জব্বার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পারডু ইউনিভার্সিটির অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হোসেন বাংলাদেশে সেমিকন্ডাক্টর প্যাকেজিংয়ের ভবিষ্যৎ নিয়ে একটি উপস্থাপনা দেন। আগামী বৃহস্পতিবার এই রোড শো শেষ হবে।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




