খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

নাজমুল হোসেন যেন উড়ছেন! পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হলেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। শুধু তাই নয়, জয়ী দলের অধিনায়কত্বও করেছেন তিনি।
এতসব অর্জনের পরও বাংলাদেশ অধিনায়ক নিজেকে বিনয়ী রাখছেন। সংবাদ সম্মেলনে স্যার ডন ব্র্যাডম্যান ও জর্জ হেডলির সঙ্গে নিজের তুলনা নিয়ে এমনটাই বুঝিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের ক্ষেত্রে নাজমুলের পারদর্শিতা তাকে স্যার ডন ব্র্যাডম্যান ও জর্জ হেডলির কাতারে এনে ফেলেছে। ফিফটি পেলেই সেঞ্চুরির পথে এগিয়ে যান নাজমুল, যা বেশ তাৎপর্যপূর্ণ।

ডন ব্র্যাডম্যান তাঁর ৬৯ শতাংশ ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন; অর্থাৎ ৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে তিনি ২৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। জর্জ হেডলির ক্ষেত্রে এই হার ৬৬.৭০ শতাংশ, যেখানে ১৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের ১০টিই সেঞ্চুরি। নাজমুল হোসেনের এই হার ৬০ শতাংশ, কেননা তাঁর ১৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে ৯টিই সেঞ্চুরিতে রূপান্তরিত হয়েছে।
সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উত্থাপিত হতেই নাজমুল বিনয়ের হাসি হেসে বলেন, 'আপনারা যে দুইজনের নাম নিলেন, তারা আমার চেয়ে অনেক বড়। আমার সঙ্গে তাঁদের তুলনা চলে না। আমাকে মাফ করে দিন।'
নাজমুলের সেঞ্চুরির সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা ছিল। আজ ৮৭ রানে আউট হওয়ায় টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ডে যৌথভাবে নাম লেখানোর সুযোগ হাতছাড়া হয় তাঁর। এই রেকর্ডটি বর্তমানে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের দখলে রয়েছে।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




