খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

জীববিজ্ঞান: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
দ্বাদশ অধ্যায়
১. 'ইভল্যুশন' বা বিবর্তন শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন?
ক. হার্বার্ট স্পেনসার খ. বিজ্ঞানী ওডাম
গ. ডারউইন ঘ. স্ট্রাসবার্গার
২. প্রজনন ঋতুর সময় একটি স্ত্রী স্যামন মাছ সাধারণত কতগুলো ডিম ছাড়ে?
ক. ২ কোটি খ. ৩ কোটি
গ. ৪ কোটি ঘ. ৯ কোটি
৩. ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ ধারণাটির প্রবক্তা কে?
ক. ডারউইন খ. আলফ্রেড ওয়ালেস
গ. জেনোফেন ঘ. কার্টিস–বার্নস
৪. চার্লস ডারউইনের তত্ত্ব অনুযায়ী, জীবের জীবনচক্রে কত ধরনের সংগ্রাম বিদ্যমান?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৫. ক্রোমোজোমের বৈশিষ্ট্যসমূহ হলো—
i. এটি বংশগতির প্রধান গাঠনিক একক ii. এটি সূক্ষ্ম ক্রোমাটিন তন্তু দিয়ে গঠিত
iii. স্ট্রাসবার্গার এটি প্রথম শনাক্ত করেন
সঠিক উত্তর কোনটি?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. বংশগতির বৈশিষ্ট্য ধারক হিসেবে ক্রোমোজোমের মাধ্যমে নিচের কোনগুলো প্রবাহিত হয়?
i. চোখের রং ii. চুলের প্রকৃতি
iii. মুখের গড়ন
সঠিক উত্তর কোনটি?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. পিউরিন মূলত কী?
ক. নাইট্রোজেনঘটিত ক্ষারক খ. হিস্টোন জাতীয় প্রোটিন
গ. ফসফেট মূলক ঘ. শর্করা বা গ্লুকোজ
৮. গ্লোবিউলিন বলতে কী বোঝায়?
ক. এক প্রকার প্রোটিন খ. এনজাইম
গ. ডিএনএ ঘ. ডিএনএ অণু
৯. জীবাশ্ম সর্বপ্রথম কোন বিজ্ঞানী খুঁজে পান?
ক. এরিস্টটল খ. কার্টিস–বার্নস
গ. জেনোফেন ঘ. হার্বার্ট স্পেনসার
১০. কোন ধরনের বর্ণান্ধতাকে পূর্ণাঙ্গ বা সর্বজনীন বর্ণান্ধতা বলা হয়?
ক. লাল–সবুজ খ. লাল–নীল
গ. লাল–আসমানি ঘ. লাল–বেগুনি
১১. নিচের কোনটি বংশগত রোগ হিসেবে পরিচিত?
ক. এইডস খ. হেপাটাইটিস
গ. থ্যালাসেমিয়া ঘ. জন্ডিস
১২. ইউরাসিল ক্ষারকটি কোথায় পাওয়া যায়?
ক. জিন খ. ডিএনএ
গ. আরএনএ ঘ. লোকাস
১৩. মা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু বাবা সম্পূর্ণ সুস্থ হলে, তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া বাহক হওয়ার সম্ভাবনা কত শতাংশ?
ক. ২৫ শতাংশ খ. ৫০ শতাংশ
গ. ৭৫ শতাংশ ঘ. ১০০ শতাংশ
১৪. প্রথম ক্রোমোজোম আবিষ্কারের কৃতিত্ব কোন বিজ্ঞানীর?
ক. ক্যারোলাস লিনিয়াস খ. ল্যামার্ক
গ. স্ট্রাসবার্গার ঘ. ডারউইন
সঠিক উত্তরসমূহ
১. ক ২. খ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. গ ১২. গ ১৩. খ ১৪. গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








