খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

মা দিবস উপলক্ষে খুলনা বন্ধুসভার আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আনিসুল হকের লেখা ‘কখনো আমার মা’ উপন্যাসটির ওপর একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ১০ মে বিকেলবেলা এই আলোচনা সভাটি সম্পন্ন হয়।
বইটির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য বন্ধুরাও নিজেদের শৈশবের স্মৃতি রোমন্থন করেন।

আলোচনার এক পর্যায়ে দপ্তর সম্পাদক আল্ রাইসা বইটি থেকে ‘আমাদের ছোটমার কথা মনে হয়, বড়মার কথা মনে হয়’—এই অংশটুকু পড়ে শোনাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।
সৌরভ ঘোষ তার বক্তব্যে বলেন, ‘উপন্যাসটি পড়ার সময় আমার ফেলে আসা শৈশব চোখের সামনে ভেসে উঠছিল। শাপলা বিল, গ্রামের সবুজ মাঠ, জোছনা মাখা রাত কিংবা ভাইবোনের দুরন্তপনার স্মৃতিগুলো দারুণভাবে মনে পড়ে গেল। পাশাপাশি, স্বাধীনতার পরবর্তী সময়ে বীরাঙ্গনাদের টিকে থাকার লড়াই এবং একজন সৎ সরকারি কর্মকর্তার জীবনের গল্প আমাকে গভীরভাবে আলোড়িত করেছে।’
সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় উক্ত পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন দ্বীপ মন্ডল, হাসিবুর রহমান, এম এম মাসুম বিল্যাহ, সৌরভ ঘোষসহ বন্ধুসভার সদস্যরা।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








