বিএনএন ডেস্ক

ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’র সক্ষমতা সম্পর্কে গ্রাহকদের ভুল বার্তা দেওয়ার অভিযোগে ২৫ কোটি ডলার (প্রায় ৩ হাজার ৭৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে টেক জায়ান্ট অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের দায়ে মার্কিন আদালতে দায়ের করা একটি মামলা নিষ্পত্তির লক্ষ্যে এই বিশাল অংকের অর্থ পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।
ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগ অনুযায়ী, অ্যাপলের বিজ্ঞাপনে সিরির যেসব উন্নত ফিচারের কথা বলা হয়েছিল, সেগুলোর অনেকগুলোরই বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না। এতে করে মিথ্যা তথ্যের ভিত্তিতে অনেক ভোক্তা আইফোন কিনতে উৎসাহিত হয়েছেন বলে জানানো হয়েছে।
২০২৪ সালের ১০ জুন থেকে গত বছরের ২৯ মার্চের মধ্যে যারা আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, আইফোন ১৬ই, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ক্রয় করেছেন, তারা এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। প্রায় ৩ কোটি ৭০ লাখ ব্যবহারকারী এই অর্থ পেতে পারেন, তবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। অ্যাপল শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকে আইফোন ১৬-এর বিপণন কার্যক্রমের অংশ হিসেবে ‘মোর পারসোনাল সিরি’ শিরোনামে একটি প্রচার শুরু করা হয়। সেখানে সিরির এমন কিছু উন্নত এআই ফিচারের কথা বলা হয় যা তখনো চালু হয়নি। পরবর্তীতে অ্যাপল স্বীকার করে যে, এই আধুনিক ফিচারগুলো চালু হতে আরও সময় লাগবে। সূত্র: ডেইলি মেইল
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন









খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।