খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস ১ হাজার ৪০০টি শূন্য পদে কর্মী নিয়োগের লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৫টি ভিন্ন পদে এই জনবল নেওয়া হবে। বাংলাদেশের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা ২৫ মে ২০২৬।
১. পদের নাম: শাখা ব্যবস্থাপক
শূন্য পদের সংখ্যা: ১০০টি
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রার্থী এবং এমআরএ নিবন্ধিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা প্রধান হিসেবে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
প্রশিক্ষণ চলাকালীন প্রথম ৬ মাস বেতন দেওয়া হবে ২৫,০০০ টাকা। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর মোট বেতন হবে ৪১,৭১৫ টাকা।
পিকেএসএফ-এর তালিকাভুক্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ৩ মাসের শিক্ষানবিশকালীন নিয়োগ দেওয়া হবে। এ সময় বেতন ৩৭,৮০০ টাকা এবং চাকরি স্থায়ী হলে মোট বেতন হবে ৪১,৭২৫ টাকা।
২২ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
২. পদের নাম: শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর
শূন্য পদের সংখ্যা: ১০০টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাসসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন কাঠামো:
প্রশিক্ষণকালে মাসিক বেতন ২০,০০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে ৩২,৮৮০ টাকা। অভিজ্ঞদের ক্ষেত্রে ৩ মাসের শিক্ষানবিশকালীন বেতন ২৯,৪০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩২,৮৮০ টাকা।
বয়স:
১৮ থেকে ৩৫ বছর, অভিজ্ঞদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর।
৩. পদের নাম: ফিল্ড সুপারভাইজার
শূন্য পদের সংখ্যা: ৫০০টি
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। মোটরসাইকেল চালনা ও ড্রাইভিং লাইসেন্স থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
বেতন-ভাতা:
প্রশিক্ষণকালীন বেতন ১৯,০০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে তা হবে ৩২,৪৪৫ টাকা। অভিজ্ঞদের জন্য ৩ মাস শিক্ষানবিশকালে বেতন ২৯,৪০০ টাকা এবং স্থায়ী হওয়ার পর ৩২,৮৮০ টাকা।
বয়সসীমা:
২২ থেকে ৩৫ বছরের মধ্যে।
৪. পদের নাম: সহকারী ফিল্ড সুপারভাইজার
শূন্য পদের সংখ্যা: ৫০০টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। যাদের মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স আছে, তারা অগ্রাধিকার পাবেন।
বেতন কাঠামো:
প্রশিক্ষণকালে ১৭,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ২৭,৮১০ টাকা। অভিজ্ঞ প্রার্থীদের জন্য ৩ মাস শিক্ষানবিশকালে ২৫,২০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।
বয়স:
১৯ থেকে ৩৫ বছর।

৫. পদের নাম: বিনিয়োগ কর্মী (ইসলামি শাখার জন্য)
শূন্য পদের সংখ্যা: ২০০টি
যোগ্যতা: স্নাতক/ফাজিল অথবা স্নাতকোত্তর/কামিল পাস। উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইসলামি জীবনধারার অনুসারী, অধূমপায়ী এবং ইসলামের মৌলিক জ্ঞানে পারদর্শী হতে হবে। মোটরসাইকেল চালনা জানা থাকলে অগ্রাধিকার মিলবে।
বেতন:
প্রশিক্ষণকালীন ১৯,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩২,৪৪৫ টাকা। অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষানবিশকালীন বেতন ২৯,৪০০ টাকা।
বয়সসীমা:
২২ থেকে ৩৫ বছর।
কাজের স্থান:
প্রতিষ্ঠানের যেকোনো শাখা অফিসে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের পদ্ধতি:
প্রয়োজনীয় কাগজপত্রসহ 'পরিচালক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন)' বরাবরে আবেদন করতে হবে। আবেদনপত্র সরাসরি বা ডাক/কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে।
টিএমএসএস-এর যেকোনো অনুমোদিত কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে। বিস্তারিত ঠিকানার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্রের সাথে ৩০০ টাকা ফি জমা দিতে হবে।
২৫ মে ২০২৬
১. নিয়োগ পরীক্ষার স্থান ও সময় প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস বা কলের মাধ্যমে জানানো হবে।
২. যারা পূর্বে টিএমএসএস-এ কর্মরত ছিলেন, তাদের অভিজ্ঞতার কথা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে চাকরিচ্যুত কর্মীদের আবেদন না করার জন্য বলা হলো।
আরও বিস্তারিত তথ্যের জন্য এই লিংকে ভিজিট করুন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




