খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

কর্মজীবী নারীরা একদিকে যেমন তাদের পেশাগত দায়িত্ব পালন করেন, তেমনই সন্তানের লালন-পালন, সংসার পরিচালনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখেন। এই বহুমুখী চাপের মধ্যে প্রায়শই তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি উপেক্ষিত থাকে। বিশেষজ্ঞরা বলছেন, একজন মায়ের মানসিক সুস্থতা কেবল তার নিজের জীবনকেই প্রভাবিত করে না, বরং পরিবার এবং কর্মক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ‘মনের বন্ধু’ নামক একটি প্রতিষ্ঠান এই আয়োজনটি করে, যেখানে কর্মজীবী মায়েদের মানসিক চাপ কমানো, নিজের জন্য সময় বের করা এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ৫০ জন নারী কর্মী উপস্থিত ছিলেন।
বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত ‘মানসিক সুস্থতা সচেতনতা অধিবেশন’ শীর্ষক এই অনুষ্ঠানে, ‘মনের বন্ধু’র প্রধান সাইকোলজিস্ট এবং মেন্টাল হেলথ প্রোগ্রামের প্রধান কাজী রুমানা হক কর্মজীবী নারীদের মানসিক স্বাস্থ্য, আত্ম-যত্ন, কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য এবং মানসিক চাপ মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা তাদের মানসিক উদ্বেগ, কর্মক্ষেত্রের চাপ এবং পারিবারিক দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেন।

কাজী রুমানা হক উল্লেখ করেন যে, পেশাগত চাপ, সন্তানের যত্ন, পরিবারের দেখাশোনা এবং নিজের জন্য সময় বের করার সব মিলিয়ে কর্মজীবী মায়েদের ওপর এক অদৃশ্য মানসিক চাপ তৈরি হয়। অনেক সময় তারা নিজেদের সমস্যাগুলো প্রকাশ করতে পারেন না অথবা নিজেদের প্রয়োজনকে কম গুরুত্ব দেন। এর ফলে ধীরে ধীরে মানসিক ক্লান্তি দেখা দেয়। তিনি আরও বলেন, মানসিকভাবে সুস্থ থাকার জন্য নিজের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। প্রতিদিন নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, পছন্দের কাজ করা এবং নিজের অনুভূতিগুলো প্রকাশ করার অভ্যাস মানসিক সুস্থতার জন্য অপরিহার্য।
অনুষ্ঠান প্রসঙ্গে ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা বলেন, ‘মনের বন্ধু’ দীর্ঘ সময় ধরে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। তারা কাউন্সেলিং সেবার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করে থাকে।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








