খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র (আইসিএসবিএ) গতকাল সোমবার তাদের শিক্ষার্থী ফেলোশিপ কর্মসূচির সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাবিনা আলম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) এবং আইসিএসবিএর ট্রাস্টি মো. বিল্লাল হোসেন খান বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।
ফেলোশিপপ্রাপ্ত পাঁচজন গবেষক ছাড়াও অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন। আইসিএসবিএর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ নাসির উদ্দিন মনির স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, ফেলোশিপপ্রাপ্ত পাঁচজন গবেষক তাদের নিজস্ব গবেষণাপত্র উপস্থাপন করেন। তাদের গবেষণার বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণ, প্রত্নতাত্ত্বিক স্থান, সামুদ্রিক ও স্থলপথে বাণিজ্য এবং বিভিন্ন নৃগোষ্ঠী সম্পর্কিত গবেষণা।
ফেলোশিপপ্রাপ্ত গবেষকদের মধ্যে রয়েছেন রুয়েটের স্থাপত্য বিভাগের রবিউল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের তাসমিয়া আক্তার ও সাবিয়া আফরিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের কাজী রাবিয়া ফারিয়া এবং এমআইএসটির স্থাপত্য বিভাগের মেহেদী হাসান। -বিজ্ঞপ্তি
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




