খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যের একটি কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়। এই নতুন কমিটিতে এনটিভির মামুনুর রশীদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আবদুল্লাহ আল শাহীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিদায়ী কমিটির সহ-সভাপতি মোদাচ্ছের শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম (বিজয় টিভি), সহ-সভাপতি মোদাচ্ছের শাহ (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল (জাগো নিউজ), সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়ত উল্লাহ (আরটিভি), অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান (বাংলা৫২নিউজ.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম (দেশ টিভি) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম (সিপ্লাস)। এছাড়াও, নির্বাহী সদস্য হিসেবে মেহেদী রুবেল (যমুনা টিভি), আরিফ শিকদার বাপ্পী (এই বাংলা) ও এস এম করিম উদ্দীন (মিরর নিউজ) নির্বাচিত হয়েছেন।
আলোচনা সভায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও বেগবান এবং জনকল্যাণমুখী করার জন্য সকল প্রবাসী ও গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করা হয়েছে।
দূর দেশ থেকে জীবনের গল্প, নানা আয়োজনের সংবাদ, ভিডিও, ছবি এবং লেখা আমাদের পাঠান। ই-মেইল: dp@prothomalo.com
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




