খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা প্রায় ৩ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যা শতাংশের হিসেবে ৭৯ শতাংশ বেশি। এই তিন মাসে প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৬ কোটি ৫২ লাখ টাকায়, যেখানে গত বছরের একই সময়ে এটি ছিল ৩ কোটি ৬৫ লাখ টাকা। গত রবিবার অনুষ্ঠিত পর্ষদ সভায় এই আর্থিক প্রতিবেদনের অনুমোদন দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির ঋণের সুদ থেকে আয় হয়েছে ২৪৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ কোটি টাকা বেশি (আগের বছর ছিল ২২৯ কোটি টাকা)। এছাড়া আমানতের সুদ বাবদ প্রতিষ্ঠানের ব্যয় গত বছরের ১৮১ কোটি থেকে বেড়ে ১৮৪ কোটি টাকায় পৌঁছেছে।
সুদ থেকে আয় বাড়লেও মুনাফার হার সেই অনুপাতে বৃদ্ধি পায়নি। এর প্রধান কারণ হলো ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণের হার বৃদ্ধি পাওয়া। চলতি বছরের প্রথম তিন মাসে আইপিডিসির সঞ্চিতি বাবদ ব্যয় হয়েছে ৪৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ২১ কোটি টাকার তুলনায় অনেক বেশি।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




