খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তিনি এক বার্তায় আশাবাদ ব্যক্ত করেন যে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক ও সাংস্কৃতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন জাপা চেয়ারম্যান। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্যের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, জি এম কাদের শুভেন্দু অধিকারীর এই জয়কে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এক বিশেষ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এই বিজয় পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।
বার্তায় জি এম কাদের বলেন, নিরলস ত্যাগ আর সংগ্রামের মধ্য দিয়েই শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের ভালোবাসা জয় করেছেন। তিনি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তাঁর পিতা শিশির কুমার অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যে জনসেবা করেছেন, শুভেন্দু সেই ধারাকেই সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে সংসদ সদস্য হিসেবে তাঁর দীর্ঘ পথচলা এবং তৃণমূলের মানুষের সঙ্গে তাঁর নিবিড় সংযোগের প্রশংসা করেন জাপা চেয়ারম্যান।
দুই বাংলার মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে জি এম কাদের বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের গভীর আত্মিক যোগসূত্র রয়েছে। তিনি বিশ্বাস করেন, নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুই অঞ্চলের বাণিজ্যিক ও পারস্পরিক মৈত্রী আরও দৃঢ় হবে। জাপা সবসময়ই সীমান্তের দুই প্রান্তের মানুষের সার্বিক মঙ্গলে বিশ্বাসী। সবশেষে তিনি শুভেন্দু অধিকারীর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ার প্রত্যাশা জানান।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




