খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

চট্টগ্রামের একটি উড়ালসড়কের রেলিং থেকে এক তরুণের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম কাউসার আহমেদ। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর পাহাড়তলী এলাকার সাগরিকা ফ্লাইওভার থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। কাউসার একটি রড উৎপাদনকারী কারখানার স্ক্র্যাপ মালামালবাহী ট্রাকের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন।
নিহত কাউসার আহমেদকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আকবর শাহ থানার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য প্রচার করা হচ্ছে। অনেক পোস্টে এটিকে হত্যাকাণ্ড হিসেবেও অভিহিত করা হয়েছে। তবে পুলিশের দাবি, ওই যুবক রাজনীতিতে সক্রিয় ছিলেন—এমন কোনো প্রমাণ মেলেনি। তার পরিবারের পক্ষ থেকেও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, নিহত যুবক একটি প্রতিষ্ঠানের অস্থায়ী গার্ড ছিলেন। স্বজনদের ভাষ্যমতে, তিনি দীর্ঘসময় ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। প্রাথমিকভাবে পুলিশ একে আত্মহত্যা বলে সন্দেহ করছে।
ওসি আরও জানান যে, কাউসারের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মা পারভীন আক্তার পুলিশকে নিশ্চিত করেছেন যে কাউসার কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








