Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ফেসবুকে প্রতিষ্ঠানের সমালোচনা করায় বিএমডিএ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিএনএন ডেস্ক

আপডেট: ১ ঘণ্টা আগে

Facebook
Twitter

Article Image

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি ফেসবুকে নিজের প্রতিষ্ঠান সম্পর্কে সমালোচনামূলক একটি পোস্ট দিয়েছিলেন। মঙ্গলবার একটি দাপ্তরিক আদেশে এই বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া ওই কর্মকর্তার নাম সাব্বির রহমান। তিনি বিএমডিএর প্রধান কার্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

দাপ্তরিক আদেশে উল্লেখ করা হয়েছে যে, গত ১০ মে সাব্বির রহমান তার ফেসবুক একাউন্টে 'অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো!!!! মাশা আল্লাহ!!!!!' শিরোনামে একটি পোস্ট শেয়ার করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএমডিএ চেয়ারম্যানের নজরে আসে। আদেশে আরও বলা হয়, এই পোস্টের ফলে চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের সম্মানহানি হয়েছে। এই ঘটনায় সাব্বির রহমানকে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বিএমডিএ কর্মকর্তা-কর্মচারী চাকরি বিধিমালা, ১৯৯৩-এর ৩৭ (খ) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) অনুযায়ী তার এই কার্যকলাপকে দাপ্তরিক শিষ্টাচারবহির্ভূত ও শৃঙ্খলাপরিপন্থী বলে বিবেচনা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দাপ্তরিক আদেশে আরও জানানো হয়েছে যে, সাব্বির রহমানকে ১২ মে থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি সরকারি নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সাথে তাকে রাজশাহী সার্কেল দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এই আদেশে স্বাক্ষর করেছেন বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান।

এ বিষয়ে সাব্বির রহমান জানান, 'ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমিও আদেশটি পেয়েছি। তবে, কোনো কারণ দর্শানোর নোটিশ আমাকে দেওয়া হয়নি।'

উল্লেখ্য, এর আগে গত ৫ মে হাসান জাফির এক বছরের জন্য চুক্তিভিত্তিক বিএমডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com

সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

স্বত্ব © BNN Breaking News (2026)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।