খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

‘ক্ষমতায়িত নার্স জীবন বাঁচায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজগর আলী হাসপাতালে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নার্স সপ্তাহ। সপ্তাহটি উপলক্ষে ১০ থেকে ১২ মে পর্যন্ত (রবিবার থেকে মঙ্গলবার) নার্সিং টিম বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, 'রুম অব হরর', বর্ণাঢ্য র্যালি, স্বাস্থ্যসেবায় নার্সদের ক্ষমতায়ন বিষয়ক বিশেষ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের সিইও অ্যান্ড ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) প্রফেসর ডা. জাবরুল এসএম হক, হেড অব অপারেশনস মোরশেদ আহমেদ চৌধুরী, ফজলুর রহমান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস এবং জেনারেল ম্যানেজার (নার্সিং) সেলিনা আক্তার নার্সিং টিমের সদস্যদের তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান। এছাড়াও জীবন রক্ষায় নার্সদের ভূমিকা ও তাদের ক্ষমতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে হাসপাতালের কনসালট্যান্ট, ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা এবং নার্সসহ অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








