খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

চাঁদপুর পৌরসভার পালপাড়া এলাকায় একটি চারতলা ভবন কাত হয়ে পাশের অন্য একটি ভবনের উপর হেলে পড়েছে। এ বিষয়ে পাশের ভবনের মালিক লিখিত অভিযোগ করেছেন। আজ রবিবার দুপুরে পৌর কর্তৃপক্ষ দুটি ভবনেই সতর্কতামূলক নোটিশ লাগিয়ে বাসিন্দাদের খালি করার নির্দেশ দিয়েছে।
আজ দুপুরে চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন পৌর প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিকেলে ওই দুটি ভবনের বাসিন্দাদের দ্রুত ভবন ছেড়ে দেওয়ার জন্য জরুরি নোটিশ টাঙানো হয়।
হেলে পড়া ভবনের পাশের ভবনের মালিক শাহ আলম জানান, তিনি ২০১২ সালে পৌরসভার নকশা অনুযায়ী চারতলা ভবনটি নির্মাণ করেছিলেন। পরে তাঁর প্রতিবেশী শাহজাহান পাটোয়ারী তাঁর ভবনের গা ঘেঁষে আরেকটি চারতলা ভবন নির্মাণ করেন। বর্তমানে শাহজাহান পাটোয়ারীর ভবনটি কাত হয়ে তাঁর ভবনের দিকে ঝুঁকে পড়েছে, এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মো. শাহজাহান পাটোয়ারী বলেন, ‘আমি সৌদি আরবে থাকাকালীন পৌরসভার অনুমতি নিয়ে একজন ঠিকাদারের মাধ্যমে বাড়িটি তৈরি করি। এখন যে সমস্যা দেখা দিয়েছে, তাতে কোনো ত্রুটি থাকলে আমি পৌরসভাকে সহযোগিতা করব।’
এ প্রসঙ্গে চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন বলেন, ‘ভবন দুটি নির্মাণের ক্ষেত্রে পৌরসভার নিয়ম মানা হয়নি। যেকোনো কারণেই হোক, একটি ভবনের সঙ্গে অন্যটি হেলে লেগে গেছে। আমরা দুটি ভবনেই সতর্কীকরণ নোটিশ দিয়েছি, যাতে দ্রুত সেগুলো খালি করা হয়।’
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




