খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনস্থ ১০টি ব্যাংক এবং ১টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে অফিসার (সাধারণ) পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র তালিকা ঘোষণা করা হয়েছে।
পদের নাম: অফিসার (সাধারণ)
মোট শূন্য পদ: ১,৮৮০টি
পরীক্ষার তারিখ: ১৬ মে ২০২৬ (শনিবার)
পরীক্ষার সময়: বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত (মোট ১ ঘণ্টা)
পরীক্ষার ধরণ: ১০০ নম্বরের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র: ঢাকা শহরের ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে একই সময়ে এই পরীক্ষা সম্পন্ন হবে।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
১. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
২. সকল পরীক্ষার্থীকে পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরু হয়ে গেলে আর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
৩. প্রবেশপত্র (এক কপি) ছাড়া কোনো প্রকার ক্যালকুলেটর, অতিরিক্ত কাগজ, বই, মানিব্যাগ, পানির বোতল, মোবাইল ফোন, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ঘড়ি অথবা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট পরীক্ষাকেন্দ্রে নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষা চলাকালীন নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে অথবা কোনো ধরনের অনৈতিক পন্থা অবলম্বনের চেষ্টা করলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। এর পাশাপাশি, দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
৫. প্রবেশপত্রে কোনো প্রকার লেখা বা নকশা করা যাবে না।
৬. পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের উভয় কান স্পষ্টভাবে দৃশ্যমান রাখতে হবে।
* আসনবিন্যাস জানতে এখানে ক্লিক করুন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




