খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠনের শুনানি স্থগিত করা হয়েছে। আগামী ৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ নতুন এই তারিখ নির্ধারণ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার আসামি মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। এই সময় তার আইনজীবীরা, আনোয়ার জাহিদ ভূঁইয়া ও মো. বোরহান উদ্দিন, অভিযোগ গঠন শুনানির জন্য আরও সময় চেয়ে আবেদন জানান। আদালত তাদের আবেদন মঞ্জুর করে ৫ জুলাই নতুন তারিখ ধার্য করেছেন।
মতিউর রহমান এবং তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০২২ সালের ১৫ ডিসেম্বর দুটি মামলা দায়ের করা হয়েছিল। মতিউরের মামলাটির তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি দুদক অভিযোগপত্র অনুমোদন করে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মতিউর রহমান তার দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন, যা মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়াও, সরকারি কর্মকর্তা হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয় থেকে তিনি ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
মতিউরের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪–এর ২৬(২) ও ২৭(১) এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মতিউরকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাবন্দী রয়েছেন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








