খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে ইংরেজি ভাষার দক্ষতা অপরিহার্য। কিন্তু আমাদের শিক্ষার্থীরা এই ভাষা শিখতে গিয়ে ভয় এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। অনেকে এটিকে কেবল ব্যাকরণের জটিলতা মনে করেন, আবার কেউ উপযুক্ত পরিবেশের অভাবে নিজেদের মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে ইতস্তত বোধ করেন।
শিক্ষার্থীদের এই দ্বিধা ও জড়তা দূর করতে চট্টগ্রাম বন্ধুসভা 'দ্য ইংলিশ ওরেটরি' নামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। গত ৯ মে বিকেলে চট্টগ্রাম বন্ধুসভা কার্যালয়ে কর্মশালার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। ইংরেজি শিক্ষক এবং চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি রুমিলা বড়ুয়া এতে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

মেন্টর রুমিলা বড়ুয়া প্রথমেই অংশগ্রহণকারীদের কাছে জানতে চান, কেন তারা ইংরেজিতে কথা বলতে ভয় পান এবং তাদের পিছিয়ে পড়ার মূল কারণ কী। শিক্ষার্থীদের খোলামেলা আলোচনা থেকে একটি বিষয় বারবার উঠে আসে – উপযুক্ত পরিবেশের অভাব। তাদের মতে, চারপাশের পরিবেশ এমন নয় যেখানে নির্ভয়ে ইংরেজি চর্চা করা যায়। ভুল হওয়ার ভয়ে অনেকেই কথা বলা থেকে বিরত থাকেন। জড়তা কাটাতে রুমিলা বড়ুয়া বলেন, ‘ইংরেজিতে কথা বলতে গিয়ে কখনোই লজ্জিত হবেন না। ভুল করাটাই শেখার প্রথম ধাপ।’
রুমিলা বড়ুয়া আরও বলেন, ‘চট্টগ্রাম বন্ধুসভা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে সবাই নিজেদের মতো করে চর্চা করতে পারবেন। এখানে কেউ কাউকে বিচার করবে না, বরং সবাই সবাইকে সহযোগিতা করবে।’ এই আশ্বাস অংশগ্রহণকারীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস জাগিয়ে তোলে।

পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও বেশ আকর্ষণীয়। বর্তমান সময়ে ইংরেজির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি রুমিলা বড়ুয়া গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে কীভাবে একজন দক্ষ বক্তা বা 'ওরেটর' হওয়া যায়, সে বিষয়ে আলোকপাত করেন। কীভাবে একজন ব্যক্তি তার ব্যক্তিত্বকে ভাষার মাধ্যমে আরও জোরালোভাবে প্রকাশ করতে পারে, তা হাতে-কলমে শেখানো হয়।
কর্মশালাটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আমেনা রুমি, কার্যনির্বাহী সদস্য তাজরিয়া রশিদ এবং বন্ধু তুষার কবির। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হলে তারা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। তারা জানান, নিজেদের জড়তা কাটিয়ে ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠতে প্রতি সপ্তাহে অন্তত একটি করে এমন কর্মশালার আয়োজন করা হোক।
বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








