খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

মহাজাগতিক বিস্ময়গুলোর মধ্যে ওয়ার্মহোল অন্যতম, যা কৃষ্ণগহ্বরের মতো স্থান-কালকে বাঁকিয়ে দিতে পারে। তবে এটি মূলত মহাবিশ্বের দুটি দূরবর্তী বিন্দুর মধ্যে সংযোগকারী এক গোপন পথ বা সুড়ঙ্গ। গবেষকদের মতে, এ ধরনের এক কাল্পনিক সুড়ঙ্গ আমাদের ছায়াপথের মধ্যেই অবস্থান করতে পারে।
তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে ওয়ার্মহোল স্থায়িত্ব পায় না বলে এতদিন ধারণা করা হতো। কিন্তু একদল পদার্থবিদের দাবি, অদৃশ্য বস্তু ডার্ক ম্যাটার এই সুড়ঙ্গগুলোকে দীর্ঘকাল খোলা রাখতে সাহায্য করে। এই তত্ত্ব যদি প্রমাণিত হয়, তবে মিল্কিওয়ে গ্যালাক্সির ঠিক মাঝখানে মহাবিশ্বের অজানায় পৌঁছানোর একটি বিশাল পথ খুঁজে পাওয়া সম্ভব।
ভারতের জিএলএ বিশ্ববিদ্যালয়ের গবেষক সাইবাল রায় ওয়ার্মহোলকে দুটি ম্যানহোলের মধ্যকার সুড়ঙ্গের সঙ্গে তুলনা করেছেন। এর একটি দিক দিয়ে প্রবেশ করলে নিমিষেই অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসা সম্ভব। যদি এই পথটি পর্যাপ্ত প্রশস্ত হয়, তবে মানুষ বা মহাকাশযান ব্যবহার করে এর ভেতর দিয়ে যাতায়াত করাও হয়ত অসম্ভব নয়।
মহাবিশ্বের প্রায় ২৭ শতাংশ জুড়ে থাকা রহস্যময় ডার্ক ম্যাটার সরাসরি দেখা না গেলেও এর অভিকর্ষজ প্রভাব অনস্বীকার্য। বিজ্ঞানী সাইবাল রায়ের মতে, মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা ডার্ক ম্যাটারের বলয় মহাকাশের গঠন পাল্টে দিয়ে একটি ওয়ার্মহোল তৈরির পরিবেশ সৃষ্টি করতে পারে। গাণিতিক মডেলে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে এমন সুড়ঙ্গ থাকার সম্ভাবনা ফুটে উঠেছে।
গবেষণায় দেখা গেছে, এই ওয়ার্মহোলটি প্রায় ৩২,৬০০ আলোকবর্ষ বিস্তৃত হতে পারে। নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর কসমোলজিস্ট ডেজান স্টোজকোভিচ মনে করেন, প্রকৃতির বিচিত্র নিয়মে এমন সুড়ঙ্গ বাস্তবে থাকতেই পারে এবং ভবিষ্যতে হয়ত আমরা এর সুফল ভোগ করতে পারব।
যদিও এই তত্ত্ব নিয়ে সব বিজ্ঞানী একমত নন। জ্যোতিঃপদার্থবিজ্ঞানী আন্দ্রিয়া ফন্টের মতে, এত বড় একটি সুড়ঙ্গ টিকিয়ে রাখতে যে বিপুল শক্তির প্রয়োজন, তা কয়েক হাজার গ্যালাক্সির সম্মিলিত শক্তির সমান। তবে এই ধারণা সত্য হলে ভিন্ন ছায়াপথে যাতায়াতের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সূত্র: ডেইলি মেইল
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








