বিএনএন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের লক্ষণ নিয়ে দেশে আরও নয়টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে যে, ১১ মে সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশজুড়ে নতুন করে ১ হাজার ১০৫ জন শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এই পর্যন্ত উপসর্গ থাকা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।
গত এক দিনে ৮৭ জনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭ হাজার ২৪ জন হামে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। এছাড়া ওই সময় থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৮৮১ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে ৩২ হাজার ৮৭৭ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন









খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।