খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তৈরি পোশাক কারখানার স্টোররুম থেকে ইদ্রিস আলী (৪৫) নামের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি, তাঁকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের বাড়ৈভোগ এলাকার ফারিহা নিট টেক্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার আবুল কাশেমের পুত্র। তিনি ওই কারখানায় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে কর্মরত ছিলেন। কারখানার শ্রমিকরা জানান, সকালে কাজে এসে তাঁরা কারখানার দরজা বন্ধ পান এবং পরে ভেতরে ঢুকে স্টোররুমে ইদ্রিস আলীর নিথর দেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এই ঘটনার পর দোষীদের শাস্তির দাবিতে কারখানার শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন।
কারখানার নিরাপত্তা ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন জানান, সকাল ১০টার দিকে এক শ্রমিক প্রথম লাশটি দেখতে পেয়ে সবাইকে খবর দেন। নিহতের ছোট ভাই মো. জুয়েল অভিযোগ করেন, সোমবার কাজ শেষে ইদ্রিস আলীর বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি এবং ফোনেও তাঁকে পাওয়া যায়নি। জুয়েল আরও বলেন, ‘আমার ভাইয়ের পা মাটির সাথে লেগে ছিল। এটি আত্মহত্যা হতে পারে না, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’ এ ঘটনায় তাঁরা আইনগত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গার্মেন্টসের গুদাম থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




