Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


এসএসসি পরীক্ষা ২০২৬: পৌরনীতি ও নাগরিকতা - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (রাজনৈতিক দল ও গণতান্ত্রিক সরকার)

বিএনএন ডেস্ক

আপডেট: ১ ঘণ্টা আগে

Facebook
Twitter

Article Image

পৌরনীতি ও নাগরিকতা: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রশ্ন: আপিল বিভাগের কার্যাবলী ও ক্ষমতা আলোচনা করো।

উত্তর: বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি অংশ হলো আপিল বিভাগ, যা বিচার বিভাগের সর্বোচ্চ আদালত। হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শোনার ক্ষমতা রাখে আপিল বিভাগ। এছাড়াও, রাষ্ট্রপতি যদি কোনো আইন সম্পর্কে ব্যাখ্যা জানতে চান, তবে আপিল বিভাগ তাঁকে পরামর্শ দিয়ে থাকে। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে, আপিল বিভাগ কোনো ব্যক্তিকে আদালতে হাজির হওয়া বা প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিতে পারে। আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত আইন হাইকোর্ট বিভাগের জন্য বাধ্যতামূলক। এইভাবে, আইনের ব্যাখ্যা প্রদান, ন্যায়বিচার রক্ষা এবং পরামর্শ প্রদানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশ্ন: রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
উত্তর: 
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অত্যন্ত জরুরি। রাজনৈতিক দল হলো কোনো দেশের জনগণের একটি সংগঠিত অংশ, যারা একটি নির্দিষ্ট আদর্শ, নীতি বা কর্মশালার অধীনে দেশের সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ হয়। রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হলো নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করা এবং নিজেদের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা, পাশাপাশি জনগণের জন্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। রাজনৈতিক দল ব্যতীত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

প্রশ্ন: হাইকোর্ট বিভাগের কার্যাবলী ও ক্ষমতা ব্যাখ্যা করো।
উত্তর: 
বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যার একটি অংশ হলো হাইকোর্ট বিভাগ। নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষার জন্য হাইকোর্ট বিভাগ নিষেধাজ্ঞা জারি করতে পারে। যদি কোনো অধস্তন আদালতের মামলায় সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত কোনো জটিলতা দেখা দেয়, তবে সেই মামলা হাইকোর্টে স্থানান্তর করে নিষ্পত্তি করা যেতে পারে। অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করা এবং সকল অধস্তন আদালতের কার্যবিধি প্রণয়ন ও পরিচালনা করাও হাইকোর্ট বিভাগের কাজ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ সম্মিলিতভাবে দেশের সংবিধান ও মৌলিক অধিকার রক্ষা করে এবং ন্যায়বিচার নিশ্চিত করে।

 

প্রশ্ন: কেন গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য?
উত্তর: 
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক গণতন্ত্র মূলত রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই পরিচালিত হয়। জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার গঠিত হয়, এবং এই সরকার গঠনের জন্য রাজনৈতিক দল অপরিহার্য। তাই রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র অচল।

  • মিজানুর রহমান, শিক্ষক
    ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com

সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

স্বত্ব © BNN Breaking News (2026)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।