খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

সিলেটে চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা ও খুনের অভিযোগে প্রতিবেশী যুবক জাকির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে সিলেট সদর উপজেলা এলাকা থেকে তাকে আটক করা হয়। জাকিরের গ্রেপ্তারের খবর পেয়ে উত্তেজিত জনতা তার কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে হামলাও চালায়।
নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ৮ মে বাড়ির কাছের একটি ডোবার পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে নিখোঁজের ঘটনায় শিশুটির মা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান যে, জাকির হোসেন পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে জাকির জানান, ঘটনার দিন সকালে শিশুটিকে দোকান থেকে সিগারেট আনতে পাঠিয়েছিলেন তিনি। শিশুটি ফিরে এলে বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। ধরা পড়ার ভয়ে মরদেহটি প্রথমে সুটকেসে ও পরে খাটের নিচে লুকিয়ে রেখে তিনি নিজেই শিশুটির পরিবারের সাথে খোঁজাখুঁজিতে অংশ নেন। পরবর্তীতে লাশে দুর্গন্ধ হলে তিনি সেটি পাশের একটি ডোবায় ফেলে দেওয়ার চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, এই নৃশংস ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানিয়েছেন, অভিযুক্ত জাকিরকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




