বিএনএন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা খরচ করার হিসাব দিয়েছে। আজ মঙ্গলবার তারা এই খরচের বিস্তারিত বিবরণী নির্বাচন কমিশনের (ইসি) কাছে হস্তান্তর করে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের ২২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দুই শতাধিক আসনে প্রার্থী দিলে একটি দল সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা খরচ করার আইনি সুযোগ পায়।
ইসি সূত্রে জানা গেছে, দলটি তাদের প্রার্থীদের অনুদান হিসেবে দিয়েছে ৪ কোটি টাকা। বাকি অর্থ ব্যয় করা হয়েছে নির্বাচনী ইশতেহার তৈরি, সংবাদ সম্মেলন, আপ্যায়ন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিজ্ঞাপনসহ আনুষঙ্গিক অন্যান্য খাতে।
জমা দেওয়া হিসাব অনুযায়ী, প্রচার-প্রচারণার পেছনে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা ব্যয় হয়েছে। এছাড়া জনসভা ও নির্বাচনী ভ্রমণের জন্য মোট ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা খরচ হয়েছে বলে জানানো হয়েছে।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন





খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।