Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বাস্কেটবল তারকা এবং মেমফিস গ্রিজলিসের ফরোয়ার্ড ব্র্যান্ডন ক্লার্ক ২৯ বছর বয়সে মারা গেছেন

বিএনএন ডেস্ক

আপডেট: ১ ঘণ্টা আগে

Facebook
Twitter

Article Image

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) খেলোয়াড় ব্র্যান্ডন ক্লার্ক ২৯ বছর বয়সে মারা গেছেন বলে তার দল মেমফিস গ্রিজলিস নিশ্চিত করেছে।
তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্দো ভ্যালির একটি বাড়িতে জরুরি সেবা কর্মীরা যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
মঙ্গলবার এক বিবৃতিতে গ্রিজলিস কর্তৃপক্ষ জানিয়েছে, “ব্র্যান্ডন ক্লার্কের এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
“ব্র্যান্ডন ছিলেন একজন চমৎকার সতীর্থ এবং আরও ভালো একজন মানুষ, যার প্রভাব আমাদের এই ক্লাব এবং পুরো মেমফিস কমিউনিটিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
কানাডার ভ্যাঙ্কুভারে জন্ম নেওয়া ক্লার্ক ২০১৯ সালের এনবিএ ড্রাফটে ২১তম বাছাই হিসেবে ওকলাহোমা সিটি থান্ডারে সুযোগ পান, তবে ড্রাফটের রাতেই তার সত্ত্ব মেমফিসের কাছে হস্তান্তর করা হয়।
তিনি তার পুরো এনবিএ ক্যারিয়ার গ্রিজলিসের হয়েই কাটিয়েছেন এবং নিজের প্রথম মৌসুমে গড়ে ১২.১ পয়েন্ট ও ৫.৯ রিবাউন্ড অর্জন করে ২০২০ সালে এনবিএ অল-রুকি ফার্স্ট টিমে জায়গা করে নেন।
হাঁটু, কাফ এবং অ্যাকিলিস ইনজুরির কারণে সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিয়মিত মাঠে থাকতে পারেননি। ২০২৫-২৬ মৌসুমে ক্লার্ক মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।
এনবিএ কমিশনার অ্যাডাম সিলভার এক বিবৃতিতে বলেন, “ব্র্যান্ডন ক্লার্কের অকাল প্রয়াণের খবর শুনে আমরা স্তব্ধ।”
“গ্রিজলিসের অন্যতম দীর্ঘকালীন সদস্য হিসেবে ব্র্যান্ডন ছিলেন একজন প্রিয় সতীর্থ ও নেতা, যিনি প্রচণ্ড আবেগ ও সাহসিকতার সাথে খেলতেন। আমাদের প্রার্থনা তার পরিবার, বন্ধুবান্ধব এবং পুরো গ্রিজলিস টিমের সাথে রয়েছে।”
তাকে প্রতিনিধিত্বকারী সংস্থা প্রায়োরিটি স্পোর্টস এক শোকবার্তায় জানিয়েছে যে, ক্লার্কের মৃত্যুতে তারা অত্যন্ত মর্মাহত।
সংস্থাটি আরও যোগ করেছে, “তিনি আমাদের সকলের এবং যার সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেকের কাছেই খুব প্রিয় ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু একজন মানুষ, যিনি বন্ধু ও পরিবারের জন্য সবসময় আগে এগিয়ে আসতেন।”
মৃত্যুর কিছুদিন আগে ১ এপ্রিল আরকানসাসে তাকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং মাদকদ্রব্য (ক্র্যাটম নামক ভেষজ উপাদান যা টেনেসিতে বৈধ) রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিনই তাকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়।
২০২০ সালে সতীর্থ জা মোরান্টের সাথে এনবিএ অল-রুকি সম্মান পাওয়ার পর ২০২২ সালের অক্টোবরে তিনি গ্রিজলিসের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করেন।
২০২৩ সালের মার্চে ডেনভার নাগেটসের বিপক্ষে খেলার সময় তিনি বাম পায়ের অ্যাকিলিস টেন্ডনে গুরুতর আঘাত পান। চোটের কারণে গত তিন মৌসুমে সম্ভাব্য ২৪৬টি ম্যাচের মধ্যে তিনি মাত্র ৭২টিতে অংশ নিতে পেরেছিলেন।
মেমফিস গ্রিজলিসের হয়ে তার সাত বছরের এনবিএ ক্যারিয়ারে তিনি গড়ে ১০.২ পয়েন্ট এবং ৫.৫ রিবাউন্ড সংগ্রহ করেছেন।

তথ্যসূত্র: আল-জাজিরা



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com

সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

স্বত্ব © BNN Breaking News (2026)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।