খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের অন্যায় বা জুলুম বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সোমবার সচিবালয়ে বিএসআরএফ আয়োজিত এক সংলাপে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রয়োজনে তিনি মন্ত্রিত্ব ছাড়তেও দ্বিধাবোধ করবেন না।
ভারত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী জানান, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেই হিসেবে তিনি দেশটিকে সম্মান করেন। তবে ভারত যদি তাদের নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করে এবং তাদের আপন করে নেয়, তবে তাদের প্রতি সম্মান আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন যে, ভারতে কী ঘটছে সেটি এ দেশে কোনো প্রভাব ফেলবে না। ভিনদেশে ঘটে যাওয়া কোনো ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন কোনোভাবেই হতে দেওয়া হবে না। এমন পরিস্থিতি মোকাবিলায় তিনি নিজের পদের মায়া করবেন না। সংলাপে বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল উপস্থিত ছিলেন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








