খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

দিনব্যাপী বিশেষ ফটোশুট, সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার প্রদানের মধ্য দিয়ে উৎসবের আমেজে শেষ হলো “বিশ্বরঙ বৈশাখী মুখ ২০২৬” ফটো কনটেস্টের বিজয়ীদের সম্মাননা অনুষ্ঠান।
“বিশ্বরঙ বৈশাখী মুখ ২০২৬” ফটো প্রতিযোগিতার বিজয়ীদের অংশগ্রহণে একটি বিশেষ ফটোশুট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগে নির্বাচিত প্রতিযোগীরা এই প্রাণবন্ত অনুষ্ঠানে যোগ দেন।

আয়োজনটির প্রতিটি ক্ষণ ছিল আনন্দময়, যেখানে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস এবং পেশাদারী ফটোশুটের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।
ফাইনালিস্টদের হাতে বিশেষ উপহার সামগ্রী তুলে দেয় বুট ক্যাম্প। বুট ক্যাম্পের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুসলেম মিয়া এবং অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা তরুণদের এমন সৃজনশীল এবং আত্মপ্রকাশমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিশ্বরঙের প্রতিষ্ঠাতা ও কর্ণধার বিপ্লব সাহা তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, “বিশ্বরঙ বৈশাখী মুখ” আয়োজনের প্রধান লক্ষ্য হলো নতুন প্রজন্মের প্রতিভাবানদের সামনে তুলে ধরা এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা। তিনি আরও জানান, বিশ্বরঙ ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং উদ্ভাবনী আয়োজনের মাধ্যমে নবীনদের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরুষ বিভাগে “বৈশাখী মুখ ২০২৬” খেতাব লাভ করেন মাসুদ রানা এবং নারী বিভাগে শারমিন ইতি এই সম্মান অর্জন করেন।



“সেরা চুল” বিভাগে স্বপ্নিল বণিক বিজয়ী হয়েছেন। অন্যদিকে, “সেরা হাসি” পুরুষ ক্যাটাগরিতে বিজয়ী হন রিয়ান চৌধুরী।

আফসারাহ ইশরাত নারী বিভাগে এবং নুসাইব কবির শিশু বিভাগে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, সেরা দশজন নারী, সেরা ছয়জন পুরুষ এবং সেরা পাঁচজন শিশু প্রতিযোগী ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হন।



আয়োজক কমিটি থেকে জানানো হয়েছে, বিশ্বরঙ ভবিষ্যতে নতুন প্রতিভা অন্বেষণ এবং তাদের বিকাশে আরও বৃহত্তর ও সৃজনশীল কর্মসূচি চালিয়ে যাবে।
ছবির ক্রেডিট: বিশ্বরঙ
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








