খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

দুটি ভিন্ন কর্মসুচির অধীনে বেসরকারি প্রতিষ্ঠান ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন’ বিপুল সংখ্যক কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। সর্বমোট ১,২৩০টি শূন্য পদে জনবল নেওয়া হবে।
চাকরির বিস্তারিত তথ্য
কর্মসুচি: ক্ষুদ্রঋণ কার্যক্রম
১. পদবী: মাইক্রোফাইন্যান্স অফিসার
শূন্যপদ: ১০০০
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বেতন ও অন্যান্য সুবিধা:
তিন সপ্তাহের প্রশিক্ষণ চলাকালীন ভাতা ৭,০০০ টাকা।
শিক্ষানবিশ পর্যায়ে মাসিক বেতন ২২,৫০০ টাকা। সফলভাবে স্থায়ীকরণের পর মাসিক বেতন ২৭,৫০০ টাকা।
২. পদবী: জুনিয়র অ্যাকাউন্টেন্ট
শূন্যপদ: ২০০
বয়সসীমা: ৩৫ বছর পর্যন্ত
শিক্ষাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতা:
স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় স্তরে বাণিজ্য বিভাগ থাকতে হবে)। অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই। তবে, ক্ষুদ্রঋণ কর্মসূচির শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক হিসেবে যাদের কাজের অভিজ্ঞতা আছে, তাদের প্রাধান্য দেওয়া হবে।
পারিশ্রমিক ও সুবিধা:
প্রশিক্ষণকালীন ভাতা (৩ সপ্তাহ) ৭,০০০ টাকা।
শিক্ষানবিশ সময়কালে ২১,০০০ টাকা। স্থায়ী হওয়ার পর ২৬,০০০ টাকা।
কর্মসুচি: স্বাস্থ্য সেবা কার্যক্রম
পদবী: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক (মহিলা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)
শূন্যপদ: ৩০
বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা:
স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদী MATS (ডিপ্লোমা) কোর্স অথবা ৩ বছর মেয়াদী প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। MATS উত্তীর্ণদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের ব্যবহারিক অভিজ্ঞতা এবং প্যারামেডিক উত্তীর্ণদের মাঠ পর্যায়ে ২ বছরের ব্যবহারিক অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বেতন:
মাসিক ২০,০০০ টাকা।
কর্মসংস্থানের স্থানসমূহ:
ঢাকা বিভাগের আওতাধীন জেলাগুলো (যেমন: ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের জেলাগুলো (যেমন: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি), সিলেট বিভাগের জেলাগুলো (যেমন: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ), এবং বরিশাল বিভাগের জেলাগুলো (যেমন: ভোলা, পটুয়াখালী)।
কর্মীদের বিশেষ সুবিধাসমূহ:
১. মাইক্রোফাইন্যান্স অফিসার এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদের জন্য নির্দিষ্ট কিছু জেলায় নিযুক্ত কর্মীদের মাসিক ১,৫০০ টাকা "কৌশলগত আঞ্চলিক ভাতা" দেওয়া হবে।
২. প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী, নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্বের ভিত্তিতে ৭৫০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত দূরত্ব ভাতা প্রদান করা হবে।
৩. প্রতিটি নারী কর্মীকে সংস্থা থেকে প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা দেওয়া হবে।
৪. পহেলা বৈশাখের ভাতা সহ বছরে তিনটি উৎসব বোনাস উপভোগের সুযোগ।
৫. স্থায়ী হওয়ার পর, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ রয়েছে।
৬. চাকরিরত অবস্থায় দুর্ঘটনায় আহত কর্মীদের চিকিৎসা ব্যয়ের শতভাগ পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান।
৭. দুর্ঘটনায় কার্যক্ষমতা হারালে, মৃত্যুজনিত ক্ষতিপূরণের সমপরিমাণ এককালীন সহায়তা।
৮. কর্মীর অকাল মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান।
৯. নারী কর্মীদের জন্য ৬ মাস পূর্ণ বেতনে এবং ৬ মাস বিনা বেতনে মাতৃত্বকালীন ছুটি, এবং পুরুষ কর্মীদের জন্য ৭ দিনের পিতৃত্বকালীন ছুটি প্রযোজ্য।
১০. কর্মরতদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের ব্যবস্থা।
আবেদন পদ্ধতি:
আগ্রহী এবং উপযুক্ত আবেদনকারীদের শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের ক্যারিয়ার পাতায় গিয়ে তাদের সম্পূর্ণ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।
আবেদনের চূড়ান্ত সময়সীমা:
৭ জুন ২০২৬
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




