১৩ মে ২০২৬
preview
আজ শুরু হচ্ছে দশ দিনের অনলাইন রেফ্রিজারেটর উৎসব

বিএনএন ডেস্ক

একটি একক প্ল্যাটফর্মে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো থেকে রেফ্রিজারেটর যাচাই–বাছাই করে কেনার সুযোগ আবারও উপস্থিত হয়েছে। ‘শরীর ও মনকে সুস্থ রাখতে খাবারের হোক সতেজ সংরক্ষণ’ এই স্লোগানে আজ বুধবার থেকে অনলাইনে শুরু হচ্ছে দশ দিনব্যাপী ‘রেফ্রিজারেটর উৎসব’। এই উৎসব চলবে আগামী ২২ মে পর্যন্ত। এটি এই আয়োজনের পঞ্চমবারের সংস্করণ। ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এই উদ্যোগের ব্যাংকিং সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন যে, এই বছরের রেফ্রিজারেটর উৎসবে যোগ দিয়েছে স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান, যেমন—হায়ার বাংলাদেশ, যমুনা ইলেকট্রনিক, ইলেক্ট্রো মার্ট (কনকা), ট্রান্সকম ডিজিটাল, ভিশন ইলেকট্রনিকস এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। এই দশ দিনব্যাপী অনলাইন আয়োজনে কেবল পণ্য প্রদর্শনই নয়, ব্র্যান্ডগুলোর তরফ থেকে থাকছে বিশেষ ছাড় ও অন্যান্য সুবিধা। এছাড়াও থাকছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজের বৈশিষ্ট্য, মূল্য, বিশেষজ্ঞদের মতামত, ফিচার, শোরুমের পর্যালোচনা এবং তারকাদের রিভিউ ভিডিওসহ বহু ধরনের আয়োজন।

এই উৎসব সম্পর্কে বিশদভাবে জানতে এবং আপনার পছন্দের রেফ্রিজারেটরটি খুঁজে নিতে ভিজিট করুন: refrigeratormela.pro।


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com