১২ মে ২০২৬
preview
পঞ্চগড় সাহিত্য উৎসব-২০২৬ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনএন ডেস্ক

আগামী ১৬ মে, শনিবার পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চগড় সাহিত্য উৎসব–২০২৬। এই উৎসবের আয়োজন করছে পঞ্চগড় বন্ধুসভা। অনুষ্ঠানে সাহিত্য অনুরাগীরা, তরুণ-তরুণীরা, পাঠক, লেখক এবং বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ অংশগ্রহণ করবেন।

এই উপলক্ষ্যে ১১ মে একটি বিশেষ প্রস্তুতি সভা আয়োজিত হয়েছিল। সভায় সাহিত্য উৎসবের সামগ্রিক পরিকল্পনা, আয়োজনের বিভিন্ন দিক এবং অংশগ্রহণকারীদের করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যরা উৎসবটিকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তোলার জন্য বিভিন্ন মতামত ও পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে, তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস, লেখালেখি এবং সাহিত্যচর্চায় আগ্রহ বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সাহিত্য উৎসব সফলভাবে আয়োজনের জন্য স্বেচ্ছাসেবকদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়।

সাধারণ সম্পাদক, পঞ্চগড় বন্ধুসভা


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com