১২ মে ২০২৬
preview
জিমেইলে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার ইনবক্স, বদলে যাবে ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতা

বিএনএন ডেস্ক

স্মার্টফোনে জিমেইল ব্যবহারের অভিজ্ঞতা সহজ করতে ‘এআই ইনবক্স’ নামের নতুন এক ফিচার আনছে গুগল। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ধরনের ব্যবহারকারীরা এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তাদের ই-মেইল ও প্রয়োজনীয় কাজগুলো আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবেন। বর্তমানে গুগল এআই আলট্রা ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম নাইনটু ফাইভ গুগলের সূত্রমতে, জিমেইল অ্যাপের নিচের নেভিগেশন বারে যেখানে মেইল, চ্যাট ও মিট অপশন থাকে, সেখানেই এই নতুন এআই ইনবক্স যুক্ত হবে। এটি ব্যবহার করলে ইউজাররা তাদের ইনবক্সে ঢুকেই জরুরি কাজের তালিকা এবং বিভিন্ন ই-মেইল আলোচনার সারসংক্ষেপ দেখতে পাবেন। সাধারণ ইনবক্সে ই-মেইলগুলো ক্রমানুসারে সাজানো থাকলেও, এআই ইনবক্স গুরুত্ব দেবে জরুরি আপডেট ও কাজের ওপর, যার ফলে ব্যবহারকারীদের সময় বাঁচবে।

নতুন এই ফিচারে থাকা ‘সাজেস্টেড টু-ডু’ অপশনটি স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো খুঁজে নিয়ে একটি তালিকা তৈরি করবে। এছাড়া বড় বড় ই-মেইল থ্রেড না পড়েই ‘টপিকস টু ক্যাচ আপ অন’ সুবিধার মাধ্যমে আলোচনার মূল পয়েন্টগুলো একনজরে দেখে নেওয়া যাবে। গুগলের দাবি, ব্যবহারকারীদের প্রতিদিনের কাজের গতি বাড়াতে এবং সহকর্মীদের সাথে যোগাযোগ ও ফাইল আদান-প্রদান আরও দ্রুত করতেই এই এআই ইনবক্স ডিজাইন করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com