বিএনএন ডেস্ক
গাজীপুরের কাপাসিয়ায় সংঘটিত পাঁচ খুনের ঘটনায় এখনো অধরা অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শনিবার সকালে ঐ বাড়ি থেকে শারমিন আক্তার, তার তিন মেয়ে এবং শ্যালক রসুল মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ফোরকানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তিনি মামলার এজাহারভুক্ত আসামি। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ শারমিনের পরিপাটি পোশাক ও অলঙ্কারকে বিশেষ তাৎপর্যপূর্ণ ও রহস্যময় হিসেবে দেখছে। নিহতের বাবা অভিযোগ করেছেন যে, ফোরকান মিয়া এই ঘটনাটিকে একটি 'সাজানো নাটক' হিসেবে উপস্থাপন করতে চাইছেন।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com