১১ মে ২০২৬
preview
ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ চা বোর্ড: আবেদনের সম্পূর্ণ গাইডলাইন

বিএনএন ডেস্ক

বাংলাদেশ চা বোর্ডের অধীনে মৌলভীবাজার জেলার একটি চা বাগানে 'ব্যবস্থাপক' পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০২৬ সালের ২৭ মে। যারা এর আগে 'ব্যবস্থাপক' পদে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদনের দরকার নেই।

চাকরির বিবরণ

পদের নাম: ম্যানেজার

শূন্য পদের সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই নূন্যতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, কৃষিতত্ত্ব বা ফরেস্ট্রি বিষয়ে বিএসসি (সম্মান) বা এমএসসি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এছাড়াও, একজন স্বনামধন্য চা বাগানে ব্যবস্থাপক বা উপ-ব্যবস্থাপক পদে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়সসীমা

বয়স: ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা তাঁদের প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ ‘সচিব, বাংলাদেশ চা বোর্ড’-এর ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন। আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। এছাড়া, প্রার্থীর নাম ও বর্তমান ঠিকানা লেখা এবং ১০ টাকার ডাকটিকেট লাগানো ৯.৫× ৪.৫ ইঞ্চি পরিমাপের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।

আবেদন ফি

১০০০/- (এক হাজার) টাকা।

আবেদনপত্র জমার শেষ সময়

২০২৬ সালের ২৭ মে

বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে https://teaboard.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করুন।


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com