বিএনএন ডেস্ক
সাইবার নিরাপত্তা শক্তিশালী করার উদ্দেশ্যে নুভিস্তা ফার্মা গ্রামীণফোনের ডিএনএস-ভিত্তিক নিরাপত্তা সমাধান ‘জিপি শিল্ড’ গ্রহণ করেছে। সম্প্রতি, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ এবং নুভিস্তা ফার্মার নির্বাহী পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন এই চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে, নুভিস্তা ফার্মা তাদের কর্মীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে এবং ফিশিং, ম্যালওয়্যার ও র্যানসমওয়্যার আক্রমণের বিরুদ্ধে সুরক্ষা পেতে জিপি শিল্ড ব্যবহার করবে। গ্রামীণফোন সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে আসিফ নাইমুর রশীদ উল্লেখ করেন যে, আজকের ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে সাইবার নিরাপত্তা অপরিহার্য। তিনি বলেন, জিপি শিল্ডের মাধ্যমে গ্রামীণফোন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদে ও আত্মবিশ্বাসের সাথে কাজ করার সুযোগ প্রদান করতে আগ্রহী। জিপি শিল্ড ব্যবহার করে নুভিস্তা ফার্মার কর্মীদের সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখতে গ্রামীণফোন প্রস্তুত।
মোহাম্মদ আশফাক উদ্দিন জানিয়েছেন যে, নুভিস্তা ফার্মা তাদের ডিজিটাল কার্যক্রমের পাশাপাশি কর্মীদের এবং তাদের তথ্যের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে। তিনি বিশ্বাস করেন যে, জিপি শিল্ড কর্মীদের সাইবার ঝুঁকি থেকে রক্ষা করে নিরবচ্ছিন্ন ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখতে সহায়ক হবে।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব প্রাইম অ্যাকাউন্টস অরবিদ চৌধুরী, নুভিস্তা ফার্মার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) হাসান শহীদুল্লাহ চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com