বিএনএন ডেস্ক
আজ, রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে হামে ৪ জন শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়াও, একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭ জন শিশু। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৬৫ জন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ২০৫ জন শিশুর হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৭৮ জন শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com