১৩ মে ২০২৬
preview
ইরান যুদ্ধের ৭৫তম দিন: উপসাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে ট্রাম্প-শি বৈঠকের আবহ

বিএনএন ডেস্ক

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এক গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই সফরে বাণিজ্যিক বিষয়গুলো প্রধান্য পেলেও ইরান ইস্যুতে দুই নেতার মধ্যে দীর্ঘ আলোচনা হবে।
ইরান কেন্দ্রিক যুদ্ধের উত্তেজনা যখন চরম পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তেহরান অভিযোগ করেছে যে ওয়াশিংটন ও ইসরায়েল অকারণে যুদ্ধের অজুহাত তৈরি করছে। তবে ট্রাম্পের হুঁশিয়ারি—এই সংকটের সমাধান হবে হয় শান্তিপূর্ণভাবে, নতুবা অন্য কোনো কঠোর উপায়ে।
অন্য এক ঘটনায় কুয়েত জানিয়েছে, তারা বুবিয়ান দ্বীপ দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ইরানের রেভল্যুশনারি গার্ডের চার সদস্যকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক করেছে। একই সময়ে কাতার তেহরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে ঢাল হিসেবে ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোকে ব্ল্যাকমেইল করার এবং জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছে।
সংকটের মূল বিষয়গুলো একনজরে:
ইরান পরিস্থিতি
যুদ্ধ কূটনীতি
উপসাগরীয় অঞ্চল
যুক্তরাষ্ট্রের অবস্থান
লেবাননের প্রেক্ষাপট

তথ্যসূত্র: আল-জাজিরা


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com