১৩ মে ২০২৬
preview
সেঁজুতি সাহার ঝুলিতে সম্মানজনক ‘রাইজিং স্টার’ পুরস্কার

বিএনএন ডেস্ক

বাংলাদেশের বিশিষ্ট অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা আমেরিকার স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউট থেকে মর্যাদাপূর্ণ ‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন।

গত মঙ্গলবার (১২ মে) ওয়াশিংটন ডিসিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউটের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

লক্ষ্য ছিল জিনোম সিকোয়েন্সিংয়ে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা

জনস্বাস্থ্য গবেষণা, টাইফয়েড টিকার প্রসার ও জিনোম সিকোয়েন্সিংয়ে অনবদ্য ভূমিকা রাখায় সেঁজুতি সাহাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। পুরস্কার গ্রহণের সময় তিনি নিজের অভিজ্ঞতার কথা জানান।

সেঁজুতি সাহা বর্তমানে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) উপ-নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে ৪০ বছরের কম বয়সী বিজ্ঞানীদের স্বীকৃতি দিতে এই ‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ প্রবর্তন করে স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউট।

বৈশ্বিক স্বাস্থ্য রক্ষায় টিকাদানের অবদান ও তিন বিজ্ঞানীর বিশেষ অর্জন


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com