বিএনএন ডেস্ক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণের জন্য নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী মাসিক বিল ১০০ টাকার মধ্যে থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকাভিত্তিক এই ময়লা সংগ্রহের ব্যবসার নেপথ্যে ছিলেন দলীয় নেতাকর্মী ও তৎকালীন কাউন্সিলররা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন সেই বাণিজ্যের নিয়ন্ত্রণ চলে গেছে স্থানীয় বিএনপি নেতাদের হাতে।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com